Ajker Patrika

ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস
প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। নিহতের বাবার দাবি, তাঁর ছেলেকে হত্যা করে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের নিজ ঘর থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে তাঁর বাবা ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিয়ে ও ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় তিনি ছেলেকে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না। শনিবার দুপুরে ওর ঘরের দরজায় ধাক্কা দিই এবং ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি, ছেলের হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।’

অলী উল্লাহ আরও বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত