১৯৯০ সালে ১৩ বর্গকিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয় পাথরঘাটা পৌরসভা। সে সময়ের থানা নির্বাহী কর্মকর্তা শেখ ইউনুস আলী পাথরঘাটার পাবলিক লাইব্রেরি ভবনটিতে একটি অস্থায়ী কার্যালয় বানিয়ে পৌরসভার কার্যক্রম শুরু করেন। এরপর ৩০ বছর কেটে গেলেও এখনো অস্থায়ী কার্যালয়েই চলছে পৌরসভার কার্যক্রম।
পাথরঘাটার মানুষ মনে করেন, ৩০ বছরেও স্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরু করতে না পারা এক ধরনের ব্যর্থতা। তাঁরা বলছেন, যে পৌরসভা ৩০ বছরেও নিজেদের স্থায়ী কার্যালয় গড়তে পারেনি তাঁরা কীভাবে পৌরবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করবে।
পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠা থেকে ৩০ বছরে যে নিজের অবস্থান তৈরি করতে পারেনি সে কি করে ৩০ হাজার নাগরিকের ভাগ্যের পরিবর্তন করবে। পৌরসভাটি দ্বিতীয় শ্রেণি পৌরসভায় উন্নীত হলেও নেই নিজস্ব পৌরভবন। এমনকি পৌরসভার নিজস্ব ভবন না থাকায় পাবলিক লাইব্রেরিকে পৌরভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় সরকার বিষয়ক গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, পৌরসভার নিজস্ব ভবন না থাকায় পৌরবাসী এখানে এসে বসতেও পারে না। কোন রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সারতে হয় নাগরিকদের।
ভুক্তভোগীরা জানান, পৌর পরিষদ কর্তৃপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবের কারণেই তারা পাবলিক লাইব্রেরিটিতে সকল দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৯ সালের দিকে পাথরঘাটা উপজেলা পাবলিক লাইব্রেরির জন্য ভবনটি নির্মিত হয়। তবে বাস্তবে কখনোই পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগার হিসেবে রূপ নেয়নি এটি। ভবনটি নির্মাণের পর কয়েক বছর স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান করা হতো। পরবর্তীতে কিছুদিন ওই ভবনে তৎকালীন পাথরঘাটা থানা হাকিম আদালতের কার্যক্রম পরিচালিত করত। সর্বশেষ ১৯৯১ সালে পাথরঘাটা পৌরসভা গঠনের শুরু থেকেই পৌরসভার কার্যক্রম এখানেই চলমান।
পৌর পরিষদের ব্যবহৃত ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, ভবনের পলেস্তার ঝরে পড়ে ছাদের রড বের হয়ে গেছে। মাথা ওপর যাতে পলেস্তারের অংশ না পরে সে জন্য জাল দিয়ে বিশেষ মাচা বানিয়ে দেওয়া হয়েছে। জহিরুল হক খান চিনু, রফিকুল ইসলাম কাঁকন, আবু বকর মিল্লাতসহ একাধিক কাউন্সিলর জানান ভবনটি যেকোনো সময় ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা আরও জানান, জরাজীর্ণ ভবনে বসে আমরা আধুনিক পৌরসভা গঠনের স্বপ্ন দেখি যা আসলেই হাস্যকর।
পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, পৌর ভবনের স্থায়ী ভবন নির্মাণ করা পৌরবাসীর প্রাণের দাবি। এ জন্য এরই মধ্যে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, যেকোনো সময় এ ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সে জন্য কিছু দাপ্তরিক বিভাগ অন্যত্র সরিয়ে দিয়েছি।

কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কে তাঁর বাসভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন ভৈরব পৌর প্রশাসক...
৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জীবননগর আশতলাপাড়ার ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সরকারি খাদ্যগুদামে সরবরাহের চুক্তি ভঙ্গ করে প্রায় ৪০ দশমিক ৯৫২ টন চাল এবং ১ হাজার ১২৫টি বস্তা আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় কুড়িগ্রামের এক মিল ও চাতালের মালিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে