
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আবারও জনমনে উদ্বেগ বাড়ছে। গত মাসে জেলাটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও চলতি মাসে আবারও তা বাড়ছে। আজ মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত বরগুনার এক কলেজশিক্ষিকা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ জন।
আজ সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বরগুনার বামনা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোসা. শাহানারা বেগম (৪৫)। তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের স্ত্রী। শাহানারা বেগমের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বামনা কলেজের ইংরেজি প্রভাষক আতাউর রহমান বলেন, এ মৃত্যুতে কলেজ একজন আদর্শ শিক্ষিকাকে হারিয়েছে।
এ নিয়ে জেলায় বেসরকারি তথ্যমতে, ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা মাত্র আটজন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫১ জন। তাদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪ জন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, তালতলীতে চার, বামনায় তিন ও বেতাগীতে একজন রোগী ভর্তি হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলম বলেন, ‘গত কিছুদিন বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। এতে চলতি মাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তবে আক্রান্ত সব রোগীকেই চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৫ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৫ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৫ ঘণ্টা আগে