
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে উপজেলা পরিষদের তৈরি একটি রাস্তা খুঁড়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগ উঠেছে। দুই নেতা হলেন- মো. সিদ্দিকুর রহমান ও মো. মাসুদ আলম মৃধা।
এর মধ্যে মো. সিদ্দিকুর রহমান সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলম মৃধা বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই সড়কের ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে স্তূপ করে রাখা হচ্ছিল। কেননা পানি উন্নয়ন বোর্ড নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে পরিষদের সামনে রাখা হয়েছিল। সেখান থেকে বিএনপি এবং আওয়ামী লীগে দুই নেতা ইটগুলো রাতের আঁধারে বিক্রি করে দেয়।
গত ২৯ ডিসেম্বর রাতে ইট বিক্রির খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত এক ইউপি সদস্যসহ মোট তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার এবং মো. রিয়াজ। আর বিএনপি নেতা মো. সিদ্দিকুর রহমান পলাতক রয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ইউপি সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের রাস্তার ইটগুলো তুলে পরিষদের সামনে রাখা হয়। পুলিশ এসে বিক্রীত কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা জানায় তারা মাসুদ মেম্বার ও সিদ্দিক মেম্বারের কাছ থেকে ইটগুলো কিনেছে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা আজকের পত্রিকাকে বলেন, বেড়ি বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে পরিষদের সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে তা আমি জানি না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, সরকারি ইট বিক্রির সঙ্গে বর্তমান ও সাবেক দুই মেম্বারের জড়িত থাকার কথা জানতে পেরেছি। ইতিমধ্যে ইটের দুইজন ক্রেতা ও বর্তমান এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে সব মানুষের জন্য উন্মুক্ত ও আধুনিকায়ন (জেনারেল হাসপাতাল) করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে। এক বছর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। তিন যুগের বেশি সময় ধরে ব্রহ্মপুত্র নদী পারাপারে তাদের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। এ অবস্থায় সোনারগাঁয়ের পঞ্চমীঘাট বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু চান স্থানীয়রা।
২১ মিনিট আগে
খাগড়াছড়িতে দিন দিন বিদেশি জাতের আমের চাষ বাড়ছে। বিভিন্ন জাতের রঙিন আমে পাহাড়ের কোল ভরে উঠছে। কৃষকেরা বলছেন, পাহাড়ের অনুকূল আবহাওয়া-জলবায়ু এবং উর্বর মাটির কারণে বাণিজ্যিকভাবে আম চাষ করে সফল হচ্ছেন তাঁরা।
৩১ মিনিট আগে
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে না হয়।
৩ ঘণ্টা আগে