তালতলী (বরগুনা) প্রতিনিধি

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউপিতে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও নৌকা প্রতীকের প্রার্থী।
আজ বৃহস্পতিবার শারিকখালী ইউপির নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে হাতপাখার বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল।
মোস্তফা কামাল বলেন, ফারুক খান হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৭৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন আনারস প্রতীকে ১ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন। এরপর নৌকার প্রার্থী আবুল বাসার তালুকদার ১ হাজার ৪৪০টি ভোট পেয়েছেন। এই ইউপিতে ভোটার সংখ্যা ৭ হাজার ৭৯৮ জন। ভোট সংগ্রহ হয়েছে ৬ হাজার ৩৮২টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন।
আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের তালতলী উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন বলেন, ‘জেলায় প্রথমবারের মতো হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে জয়ী হলেন শারিকখালী ইউপির প্রার্থী মো. ফারুক খান।’
নাম প্রকাশে অনিচ্ছুক শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আবুল বাসার তালুকদার চেয়ারম্যান হিসেবে গত পাঁচটি বছর দলের কোনো লোককে মূল্যায়ন করেননি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁর পরাজয় হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন, বিএনপির এক নেতাও প্রার্থী ছিলেন, তাঁরা একত্রিত হয়ে চেষ্টা করেছেন নৌকার প্রার্থীকে হারাতে। এ জন্যই নৌকার পরাজয় হয়েছে।’

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২৭ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৮ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে