
‘অন্য সময়ের চেয়ে এখন দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক এবং কোনো ঘাটতি নেই। তবে আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ, এটা ক্রমাগত খরচ হচ্ছে, আবার ক্রমাগত যোগও হচ্ছে।’
আজ শুক্রবার পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চলতি মৌসুমের বোরো সংগ্রহ নিয়ে পটুয়াখালী সার্কিট হাউসে এই সভা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা জানান, দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৩ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষককে মূল্য সহায়তা দেওয়ার জন্য গত বছরের তুলনায় প্রতি কেজি ৪ টাকা বৃদ্ধি করে ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হচ্ছে। গত ২৪ এপ্রিল থেকে সারা দেশে ধান-চাল কেনা শুরু হয়েছে এবং এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আলী ইমাম বলেন, অন্তর্বর্তী সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে খাদ্য নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ বাড়িয়ে ৯ হাজার ৫০০ কোটি টাকা প্রস্তাব করেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ রয়েছে ৮ হাজার ৫৯ কোটি টাকা। সরকার ওএমএস এবং টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করেছে। আগামী অর্থবছরে এসব কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৫ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারকে মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। বর্তমানে এ কার্যক্রম বছরের পাঁচ মাস চালু আছে। আগামী অর্থবছর থেকে ছয় মাস চালু থাকবে।
উপদেষ্টা জেলার খাদ্য সংগ্রহ এবং বিতরণে জেলা প্রশাসকদের নিবিড় তদারকির নির্দেশনা দেন। এ ছাড়া দুর্যোগপ্রবণ জেলা হিসেবে পটুয়াখালী ও বরগুনাকে বিশেষ বিবেচনায় নিয়ে খাদ্য সরবরাহ চ্যানেল নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে সভায় বরিশাল বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা। দীর্ঘ সময় পর বাড়িটিতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল...
৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থান পেয়েছে। সংস্কারের পর নতুন করে সাজানো সংগ্রহশালায় জিন্নাহর তিনটি ছবি দেখা গেছে। তবে সেখানে শেখ মুজিবুর রহমানের কোনো একক ছবি চোখে পড়েনি।
২১ মিনিট আগে
রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং হাসপাতালের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনায় দুটি তদন্ত কমিটি
২২ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
৪৩ মিনিট আগে