
বরগুনার পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মৃতদেহ। তবে সেটির মাথা নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তবু নাক চেপে তিমি দেখতে আসছে শত শত মানুষ।
বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউনুস মৃধা আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে।
স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বাতাস দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলতে হবে। নইলে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হবে।
বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি মাটিচাপা দিতে পারিনি। দ্রুত মাটিচাপা দেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল (২ জুলাই) গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
১ সেকেন্ড আগে
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকায় যাতায়াতের অন্যতম রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে
১১ মিনিট আগে
বাঁশখালির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। গতকাল বুধবার বিকেলে বিতরণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
৩৪ মিনিট আগে
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড...
৪০ মিনিট আগে