
বরগুনার তালতলী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বুধবার দুপুর ১২টার দিকে শুভসন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন মোস্তফা কাদের ও তাঁর স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন। আর উদ্ধারকৃতরা হলেন মস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতি (০৯) ও আরেক ছেলে আবদুল করিম (১৬)।
নিখোঁজদের পরিবারের সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তাঁর স্ত্রীর বোনের মেয়ে জুঁইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধা সমুদ্রসৈকতে ঘুরতে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন। হঠাৎ ঢেউয়ের স্রোত মুহূর্তের মধ্যে সবাইকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। খোঁজাখুঁজির পর তিনজনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানার পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনএসআই কর্মকর্তা তাঁর পরিবার নিয়ে সৈকতের কাছে সাঁতার কাটতে নামেন। এ সময় ঢেউয়ের আঘাতে সবাই বিচ্ছিন্ন হয়ে হাত থেকে ছুটে গিয়ে ডুবে যান। তাঁদের কেউ সাঁতার জানতেন না। তাই অন্য পর্যটকেরা তাঁদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
তালতলী ফায়ার সার্ভিসের অফিসার মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন। আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধারকাজ চলছে।

জামালপুরের ইসলামপুরে মাছের ঘের থেকে উদ্ধার হওয়া লাগেজবন্দী অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম নায়েব আলী। তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৩৬ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়। অবশিষ্ট একটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে।
১ ঘণ্টা আগে
মাদারীপুরের শিবচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২ ঘণ্টা আগে