
বরগুনার পাথরঘাটায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সাঁকো ভেঙে খালে পড়ে জামিলা (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশু জামিলা ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে খালের ওপর থাকা সাঁকো পার হচ্ছিল সে। একপর্যায়ে সাঁকো ভেঙে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করে জামিলাকে খাল থেকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।

আমরা যতটা বুঝতে পারছি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ডিসেম্বরে মাঠে নামতে চায়। জামায়াতের আমিরও ডিসেম্বর থেকে সরকার পতনের জন্য মাঠে নামতে চান। ৯৬-এর অপশক্তি আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করছে।
২ মিনিট আগে
দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি। কোনো মানুষ বা এলাকা যেন নিরাপদ পানি সরবরাহের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
২১ মিনিট আগে
সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে...
২৬ মিনিট আগে
যশোরের বেনাপোল পৌর গেটের উত্তরের একটি খোলা মাঠ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দাফন করা হয়। হাতের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
২৯ মিনিট আগে