
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে আরও বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জন।
জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৩ জন, বামনা উপজেলায় ১১ জন, তালতলীতে ছয়জন, পাথরঘাটায় দুজন ও বেতাগীতে একজন।
আগের দিন সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ দিন একজনের মৃত্যুও হয়েছে।
চলতি বছর জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতাল, বাসাবাড়িতে মোট ২৫ জন ডেঙ্গুতে মারা যান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সিভিল সার্জন দপ্তরের হিসাব অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন।
বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন, আমরা শুধু তাঁদের তথ্য রেখেছি।’

গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো এবং হাঁটু গেড়ে বসা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে...
১৯ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে এক প্রবাসফেরত ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্না কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগটা পেত না।
২৯ মিনিট আগে