
মানিকগঞ্জ সদর উপজেলার জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে এক প্রবাসফেরত ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো ওই এলাকার নুরুল হকের ছেলে আকরাম হোসেন (৪০), তাঁর দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) এবং তাঁদের দেড় মাস বয়সী কন্যাশিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। আজ দুপুরে পরিবারের সদস্যরা তাঁদের কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তিনজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আকরামের স্বজন মামুনুর রশিদ বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি আকরামের এই ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। তাঁর ধারণা, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে আকরাম প্রথমে তাঁর স্ত্রীকে আঘাত এবং পরে শিশুটিকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন।
মামুনুর রশিদ আরও বলেন, আকরাম এর আগে দেশে এসে স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন। তবে এবার প্রায় এক সপ্তাহ আগে দেশে ফেরার পর তিনি তেমন বাইরে বের হতেন না। তাঁর চলাফেরাও স্বাভাবিক মনে হয়নি।
স্থানীয় প্রতিবেশী মোহাম্মদ আবুল হাশেম বলেন, আকরাম ও তাঁর দুই ভাই সৌদি আরবে থাকেন। তাঁদের জানামতে আকরাম ভালো ছেলে ছিলেন। তাঁর কোনো ঋণগ্রস্ততার বিষয়ও তাঁদের জানা নেই। বিদেশ থেকে দেশে ফেরার পর কী কারণে এমন ঘটনা ঘটল, তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, আকরাম একসময় দেশে অনেক কষ্ট করে কাজ করতেন। তবে বর্তমানে তাঁর কোনো আর্থিক সমস্যার কথাও তাঁদের জানা ছিল না।
স্থানীয়রা জানান, আকরাম ও প্রিয়াঙ্কার এটি দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে দাম্পত্য কলহ ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল ওরফে আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারপিট...
৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’
১৫ মিনিট আগে
গণভোটের গণ রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
১৭ মিনিট আগে