Ajker Patrika

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

থানচি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২১: ৪৮
কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু
চাঁদার দাবিতে সশস্ত্র গোষ্ঠীর হুমকির মুখে ৬ দিন বন্ধ ছিল যাত্রীবাহী বাস চলাচল। ছবি: আজকের পত্রিকা

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে আগামীকাল বুধবার থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। টানা ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধের আগে বাস না চালাতে নির্দেশ দেয় একটি সশস্ত্র গোষ্ঠী। হুমকির মুখে ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।

আজ মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে নিরাপত্তার আশ্বাস পেয়ে আগামীকাল সকাল থেকে বাস চালাতে সম্মত হন পরিবহনশ্রমিকেরা।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস ও বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটা ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে যাত্রীবাহী বাস চালাতে রাজি হয়েছি।’

মো. নুরুল আলম জানান, আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে এসকর্টের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।

মো. নুরুল আলম বলেন, আগে বান্দরবান প্রান্ত থেকে তিনটি ও থানচি প্রান্ত থেকে তিনটি বাস চলাচল করত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলাচল করবে।

নিয়মিত বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীবাহী বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আরও অনেক বেড়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত