
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নিকুছড়ি সীমান্তে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সীমান্তের একাধিক বাসিন্দা বলছেন, ওই নারী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সোর্স।
আহত নারীর নাম লাকি সিং (২৪)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে।
৩৪ বিজিবি আওতাধীন নিকুছড়ি সীমান্তের ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় মিয়ানমারের ৪০০ মিটার ভেতরে স্থলমাইনটি বিস্ফোরিত হয়।
সূত্র জানায়, দুর্ঘটনাস্থলটি বর্তমানে আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা।
সীমান্তের একাধিক বাসিন্দা আজকের পত্রিকাকে জানান, লাকি খুবই দুর্ধর্ষ। তিনি ব্যবসার নাম দিয়ে আরাকান আর্মির সোর্স হিসেবে কাজ করেন। আজ বিদ্রোহীদের পুঁতে রাখা স্থলমাইনে ভুলে পা দিয়ে দুর্ঘটনার শিকার হন। আহত হওয়ার পর তাঁকে আরাকান আর্মির সহায়তা সীমান্তে আনা হয়। পরে তাঁকে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এক নারীর আহত হওয়ার বিষয়টি তিনি জানেন।
বিষয়টি নিয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, স্থলমাইন বিস্ফোরণ হয় ওপারে (মিয়ানমার)। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের প্রতিটি পয়েন্টে সভা-সমাবেশ করা হয়েছে। তারপরেও ওই নারী গোপনে ওপারে গেছেন। যা কোনোভাবেই কাম্য না। আহত নারী বিদ্রোহী আরাকান আর্মির সোর্স কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি কর্মকর্তা বলেন, সীমান্তে ৩৪ বিজিবির কড়া নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণে চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে ৩৪ বিজিবি।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
৪০ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে