
কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পট ভ্রমণে আজ বুধবার (১৮ জুন) থেকে ২৫ জুন পর্যন্ত আবার নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
আজ সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের জারি করা এক স্মারকপত্রে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ইত্যাদির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমতাবস্থায় রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। এর পরিপ্রেক্ষিতে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পর্যটকদের ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হলো। এ ছাড়া দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে নিজ নিজ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা ও প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রসঙ্গত, বান্দরবান শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধাপাড়ায় দেবতাখুমের অবস্থান। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে যৌথ অভিযানের কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর এই পর্যটন স্পট গত ১১ ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণে আবার নিষেধাজ্ঞা জারি করা হলো।

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো এখন শুধু ফলনের নয়, মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। চলনৌকাবাইচেতি মৌসুমে মাত্র কয়েক দিনের ব্যবধানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন, যাদের মধ্যে ৯ জনই আম সংগ্রহ কিংবা ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়েছেন।
৭ মিনিট আগে
গাইবান্ধা আলাই নদে গত কয়েক বছরে দখল-দূষণ বাড়ায় হুমকিতে পড়েছে নাব্যতা। এতে নষ্ট হচ্ছে নদের পানি ও জীববৈচিত্র্য। সব মিলিয়ে এখন প্রাণ যায় যায় অবস্থা আলাই নদের।
২২ মিনিট আগে
ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। ধর্ম অবমাননার অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
৩ ঘণ্টা আগে
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্যসচিবসহ ২৫ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, অনিয়মতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার রাত ৯টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে