
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে হাঙ্গামার মুখে সরকারের দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণ বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক শ দরিদ্র নারী চাল না পেয়ে মলিন মুখে বাড়ি ফিরে যান।
জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকার হেমনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৯০৩টি কার্ড বরাদ্দ দেয়। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করেন। এক গ্রামপুলিশকে ধাক্কা মেরে ফেলে দেন। তাঁরা চাল বিতরণ বন্ধের নির্দেশ দেন। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। পরে হেমনগর ফাঁড়ির পুলিশ আসে। উত্তেজনা নিরসনে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।
ট্যাগ অফিসার ও গোপালপুর উপজেলা পরিসংখ্যান অফিসার মো.আব্দুল আলীম জানান, সকাল ১০টায় গুদাম খুলে তাঁর উপস্থিতিতে কার্ড চেক করে চাল বিতরণ শুরু হয়। কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা ৩০-৩৫ জন লোক গন্ডগোল পাকান। চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করেন। তাঁদের হুমকির মুখে চাল বিতরণ বন্ধ করে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
চাল নিতে আসা রহিমা বেগম ও মনোয়ারা বেগম বলেন, ‘শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে সবাই চাল নিচ্ছিলেন। এর মধ্যে একদল লোক এসে চাল বিতরণে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলে। তাদের চিল্লাচিল্লি, গালাগালি ও ধাক্কাধাক্কিতে আমরা ভয় পেয়ে যাই। এর মধ্যে চাল বিতরণ বন্ধের কথা জানানো হয়।’
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, প্যানেল চেয়ারম্যান শামছুল আলম তাঁদের দলীয় লোক। কিন্তু তাঁর বিরুদ্ধে মানুষের অনেক অভিযোগ। আজ গরিবের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছিলেন—এমন খবর পেয়ে এলাকার লোকজন প্রতিবাদ করতে সেখানে যান এবং তাঁদের দাবির মুখে চাল বিতরণ আপাতত বন্ধ রাখেন। সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে আগামীকাল সোমবার চাল বিতরণ করা হবে।
হেমনগর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের মতবিরোধকে কেন্দ্র করে হট্টগোল ও ধাক্কাধাক্কির পর চাল বিতরণ বন্ধ হয়ে যায়।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাল বিতরণ স্থগিত করা হয়। আগামীকাল চাল বিতরণ করা হবে।

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
৮ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
১১ মিনিট আগে
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা পরিচাল
১৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না।’
১৫ মিনিট আগে