
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ধাওয়া খেয়ে ২ লাখ ১০০ পিস ইয়াবা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা।
আজ শনিবার ভোরে উপজেলা সীমান্তের দোছড়ির তন্দুলের মুখ এলাকা থেকে ৫টি বস্তায় রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সীমান্তের দোছড়ির তন্দুলের মুখ এলাকায় অভিযানে যায় বিজিবির একটি দল। স্থানটি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের অংশ। সেখানে মাদক কারবারিদের ধাওয়া করলে জঙ্গলে ৫টি বস্তা ফেলে যায় তাঁরা। পরে বস্তা থেকে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৪ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৪ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে