
বান্দরবানের রুমার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপককে সন্ত্রাসীরা অপহরণের পরদিন তাঁর স্ত্রীকে কল করেন এক প্রতারক। ইন্টারনেটের মাধ্যমে আসা ওই কলে দাবি করা হয় ব্যবস্থাপক নেজাম উদ্দিন তাদের কাছে আছেন। এ সময় তাঁর সঙ্গে কথা বলতে চাইলে আর যোগাযোগ করেনি তারা।
তবে কোনো প্রতারক চক্র ওই কলটি করেছিল বলে নিশ্চিত করেছেন অপহরণের শিকার ইমতিয়াজের ভাই পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার ব্যবস্থাপক নেজাম উদ্দিনের স্ত্রী মাইছুরা ইসফাতের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে আমার স্বামী অপহরণের পর এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারিনি। তবে, বুধবার সকালে ইন্টারনেটের মাধ্যমে একটি কল পেয়েছি। রিসিভ করার পর ওপাশ থেকে বলে-আপনার হাসবেন্ড আমাদের কাছে আছে। কথা বলায় দেব? তারপর আমি কথা বলতে চাইলে, তারা আর কথা বলায় দেননি। পরে, অনেকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে নিজাম উদ্দিনের ভাই ও কর্ণফুলী থানার উপপরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাবিকে যে নম্বর থেকে কল দিয়েছিল, ওই নম্বর আমরা চেক করে দেখেছি। কোনো প্রতারক চক্র ফোন দিয়েছে। তারা ভাবির সঙ্গে ভাইয়ার কথা বলায় দেবে বলে আর দিতে পারেনি। পরে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক চিন্তায় আছি। পুরো পরিবার স্তব্ধ। তবে, আমরা জানতে পেরেছি, বড় ভাই ভালো আছেন।’
গত মঙ্গল ও বুধবার পার্বত্য অঞ্চলে তিন ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সম্পৃক্ততা দেখছে প্রশাসন। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, আজকে কুকি-চিনের সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংক ব্যবস্থাপক নেজাম উদ্দিন ভালো আছেন।
এদিকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তিন উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু হবে।
অন্যদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।
তিনি বলেন, পাহাড়ের অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে এবং কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কিন্তু পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন কেএনএফের সদস্যরা। এর জেরে সব ধরনের আলোচনা স্থগিত করা হয়েছে।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
২ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
২ ঘণ্টা আগে