
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমার অংশে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে জামছড়ি, সাপমারা ঝিরিসহ আশপাশের কয়েকটি পাড়া।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
ঘটনার পর থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
জামছড়ি এলাকার বাসিন্দা আবদুচ্ছালাম, ছৈয়দ নূর ও গুরা মিয়া জানান, বিকেলে তাঁরা ভারী অস্ত্রের গুলির প্রচণ্ড শব্দ শুনেছেন। তাঁদের ভাষায়, ‘তুমুল যুদ্ধ বাধে দুই গ্রুপের মধ্যে।’
স্থানীয় কয়েকটি বিশ্বস্ত সূত্র জানায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৪৪ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকার স্থানীয় শিক্ষক মো. আইয়ুব জানান, মিয়ানমারের ভেতর থেকে তিনি পরপর ১৭ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। জামছড়ির ছৈয়দ আলম বলেন, ‘প্রায় ৪৫ মিনিটে থেমে থেমে শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছি।’
সীমান্তবর্তী বাসিন্দাদের ধারণা, বর্তমানে মিয়ানমারে জান্তা সরকারের নিয়ন্ত্রণ থেকে দখল করা একটি চৌকি পুনরুদ্ধারের জন্য আরএসওর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি। সংঘর্ষের পেছনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সম্পৃক্ত থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।
এ পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বে থাকা ১১ বিজিবি ও ৩৪ বিজিবি তাদের টহল জোরদার করেছে। বিজিবির জওয়ানদের কঠোর অবস্থানে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কপিল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
৭ মিনিট আগে
রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
১১ মিনিট আগে
খাতায় থাকা মোবাইল নম্বরে ফোন করে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে আবার খাতা লেখানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন....
১৩ মিনিট আগে