
পয়লা বৈশাখ (মাহা সাংগ্রাই) উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসন ও উপজাতি পল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এতে অংশ নেয় মারমা শিল্পীগোষ্ঠী, চাক শিল্পীগোষ্ঠী, তঞ্চঙ্গ্যা শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, কৃষি অফিসার এনামুল হক, শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আবদুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অপর দিকে উপজেলার পাঁচ ইউনিয়নের প্রতিটি উপজাতিপাড়ার বাংলা নববর্ষ ঘটা করে পালন করা হয়েছে। এ সময় প্রতিটি বিহারের বৌদ্ধ স্নান শেষে নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিটি স্কুল–কলেজ ও মাদ্রাসায় বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বর্ষবরণের
উপলক্ষে ১৮ এপ্রিল পর্যন্ত নানা উৎসব পালন করবে উপজাতীয় সম্প্রদায়।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১১ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৬ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে