
মাদক বিরোধী যৌথ অভিযানের সময় গতকাল সোমবার পার্বত্য জেলা বান্দরবানে র্যাব ও ডিজিএফআইয়ের সঙ্গে একদল মাদক চোরাচালানির সংঘর্ষ হয়েছে। এতে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার গভীর রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে এই সংঘর্ষ হয়েছে। এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইয়ের দায়িত্বরত একজন কর্মকর্তা নিহত হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন।
এ ঘটনায় র্যাবের একজন সদস্যও আহত হয়েছেন। তবে আইএসপিআর ওই হতাহত কর্মকর্তার নাম উল্লেখ করেনি।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
১ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
১ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
২ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
২ ঘণ্টা আগে