
বান্দরবানে চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত নার্গিস সুলতানা কচিকে (৫২) আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শিশু তাইফাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। একপর্যায়ে বিকেলে সিসিটিভি ফুটেজ দেখে পাশের বাড়িতে ফুফু নার্গিস সুলতানা কচির বাসায় শিশুটির মরদেহের সন্ধান পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অভিযুক্ত নার্গিস সুলতানা কচি মানসিক রোগে ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আটক নার্গিস সুলতানা হত্যার দায় স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গেট পাসের বাড়তি ফি ও ট্রেইলর শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলর চালক-শ্রমিকেরা। বিকেল চারটা থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ডেলিভারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে বিপুল ওষুধ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে ঘটনার পেছনে জড়িত মূল কারিগর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি
১৪ মিনিট আগে
রাঙামাটির বিলাইছড়ির দুমদুমিয়া এলাকায় বিজিবির হেফাজত থেকে দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, শতাধিক পাহাড়ি নারী-পুরুষ টহলদলে হামলা চালিয়ে তাঁদের নিয়ে যায়। ঘটনায় নিরাপত্তা জোরদার ও আইনানুগ কার্যক্রম চলছে।
১৫ মিনিট আগে
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে উজিরপুর মডেল থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
২০ মিনিট আগে