বান্দরবানের রোয়াংছড়ির কচ্ছপতলি এলাকায় ৪ কেজি ৩০০ গ্রাম আফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে একজনকে আটক করেছে র্যাব ৭। রোববার (২২ আগস্ট) উপজেলার কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে প্রুথোয়াইকে আটক করে র্যাব।
জব্দ হওয়া আফিমের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচ্ছপতলি পাড়ার বাসিন্দা মৃত পাইশৈ মারমা ছেলে প্রুথোয়াই মারমা। তিনি দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিম ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে চট্টগ্রাম র্যাব-৭ এর উপপরিচালক মেজর নাসিরের নেতৃত্বে কচ্ছপতলি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সকাল ৫টার দিকে ৪ কেজি ৩০০ গ্রাম আফিমসহ কারবারি প্রুথোয়াই মারমাকে আটক করা হয়। আটকের পরে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনের প্রুথোয়াই মারমার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছে।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবির বলেন, রোয়াংছড়িতে কচ্ছপতলি এলাকার র্যাব অভিযান চালিয়ে আফিমসহ এক কারবারিকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত আলামত ও আসামিকে হস্তান্তর করেছে র্যাব।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
১ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে