
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তাঁরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁরা ওই ভবনের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণকাজ চলাকালে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাঁরা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, ‘সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উচ্চশিক্ষায় নেতৃত্ব, সুশাসন, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে চার দিনব্যাপী স্টাডি ট্যুরে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। আগামী শনিবার (১৩ জুন) থেকে ১৬ জুন এ সফরে ড. ফরিদুল ইসলাম ছাড়াও দেশের...
২০ মিনিট আগে
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির অভিযোগ ওঠার প্রায় ঘণ্টাখানেকের মধ্যে একটি বহুতল ভবন থেকে পড়ে আকাশ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাতে কুলিয়ারচর বাজারের একটি শপিং টাওয়ারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আকাশ কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লার জুয়েল মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে এবার ২৮ কোটি টাকার ওষুধ পেল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বিনা মূল্যে পাওয়া এসব ওষুধ বিনা মূল্যেই রোগীদের দেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকালে বিপুল টাকার এই ওষুধ এসেছে।
১ ঘণ্টা আগে