
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিটির চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের একদল চিকিৎসক বন বিভাগের সহায়তায় আহত হাতিটির চিকিৎসা শুরু করেন।
এর আগে গতকাল সোমবার সকালে উপজেলার আশারতলী সীমান্তের গুইট্টাইল্লা ঝিরি এলাকায় একটি স্মল মাইন বিস্ফোরণে বন্য হাতিটির পায়ে আঘাত লাগে। খবর পেয়ে বন বিভাগের সহায়তায় সাফারি পার্কের চিকিৎসকেরা বন্য হাতটির প্রথম দফায় চিকিৎসা দেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি বনের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার জানান, বন্য হাতির সামনের ডান পা স্থল মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হাঁটতে না পেরে বনের মধ্যে লুটিয়ে পড়ে।
স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল বন্য হাতিটির চিকিৎসা দেন প্রথম দফায়। চিকিৎসাসেবা আরও দেওয়া হবে।
ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক জুলকারনাইন বলেন, ‘চিকিৎসা দেওয়া হলেও বন্য হাতিটি এখনো শঙ্কা মুক্ত নয়। হাতিটির ডান পায়ের বোনম্যারো ক্ষতিগ্রস্ত হয়ে সংক্রমণ ছড়িয়েছে। আশা করা যাচ্ছে, ঘা শুকিয়ে গেলে এটি হাঁটতে পারবে, তবে ধীরে ধীরে।’

নিহত ব্যক্তির মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা জানান, সোমবার (৯ মার্চ) রাত ১০টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়নকক্ষে। আনুমা সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তাঁর মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরে কম্বলের স্তূপ দেখতে পান।
১ মিনিট আগে
স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠক বসার কথা ছিল।
১৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে