
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় ওই নারীর নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাম্রা মারমা তিন ছেলে ও এক মেয়ের জননী।
নিহত ব্যক্তির মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা জানান, সোমবার (৯ মার্চ) রাত ১০টার দিকে আনুমা ও তাঁর মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়নকক্ষে। আনুমা সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তাঁর মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরে কম্বলের স্তূপ দেখতে পান। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে কয়েক বছর রাম্রা মারমা শ্রমিকের কাজ করে সন্তানদের নিয়ে বসবাস করছেন। একমাত্র মেয়ে আনুমা তাঁর সঙ্গে থাকলেও ছেলেরা কাজের সুবাদে অন্যত্র থাকেন।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৭ ঘণ্টা আগে