
বান্দরবানের রুমা উপজেলায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানান, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের মামলা হয়নি, ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে, এখনো কাউকে আটক করা হয়নি।
এদিকে এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে কি না—এই প্রশ্নে জেলা পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, চলমান শান্তি প্রক্রিয়ার সংলাপের মধ্যে কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।
শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র, পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা বলেন, এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে, আমরা এ ঘটনায় স্তম্ভিত ও হতবাক, শান্তির সমঝোতা অমান্য করে তাদের এ ঘটনায় সবকিছু প্রশ্নবিদ্ধ।
আইনশৃঙ্খলায় প্রভাব পড়েছে কি না—এই প্রশ্নে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এ ঘটনার পর সব সংস্থা একযোগে কাজ করছে, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
৩ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
৪ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
৪ ঘণ্টা আগে