
বান্দরবানে সাঙ্গু নদ থেকে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের ক্যচিংঘাটা এলাকার নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অমন্ত রোয়াংছড়ি উপজেলার টমটমচালক। তিনি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাতিন ঝিরিপাড়ার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাতে বাড়ি না ফেরায় গতকাল সোমবার সকাল থেকে অমন্তকে খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবার। একপর্যায়ে ভাড়াটে ইউপি সদস্য মেদুক মারমার বাড়ির পেছনে রাস্তার মাঝে অনেক রক্ত দেখতে পান তাঁরা। রাস্তার নিচে খালের কিনারা বালুর চরে মানুষ টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন চোখে পড়ে তাঁদের। এ ছাড়া অমন্তের ব্যবহৃত পাহাড়ি ব্যাগ, তাঁর মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজে অভিযান চালায়।
আজ বিকেল সাড়ে ৫টা দিকে সদরের ক্যচিংঘাটা এলাকার সাঙ্গু নদ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমার অনুমান (ধারণা) ঠিক হয়েছে। বালুর চরে টেনে নেওয়ার চিহ্ন ছিল, সেই চিহ্ন দেখেই আমি বুঝতে পেরেছি, আমার ছেলেকে হত্যা করে নদে ভাসিয়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে রোয়াংছড়ি থানার এসআই শুভ্রমুকুল বলেন, ‘সাঙ্গু নদ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১২ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে