
মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। এ ছাড়া এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে পড়লে তাঁরা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জলপাইতলীর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার শফিকুল ইসলাম।
নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৫৫)। অন্যদিকে ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।
নিহতের প্রতিবেশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শাহজাহান বলেন, একজন নারী ও তাঁর বাড়িতে কাজ করা এক রোহিঙ্গা মারা গেছেন। তা ছাড়া এক শিশু আহত হয়েছে।
শাহজাহান বলেন, দুপুরে রান্নাঘরে রোহিঙ্গা কৃষিশ্রমিককে খাবার দিচ্ছিলেন হোসনে আরা বেগম। তখন মিয়ানমারের হেলিকপ্টার থেকে মর্টার শেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। একই ঘটনায় হোসনে আরা বেগমের নাতি গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরজমিন দেখা গেছে, মর্টার শেলের আঘাতে রান্নাঘরটি বিধ্বস্ত এবং লন্ডভন্ড হয়ে গেছে। পুরো রান্নাঘরের রক্তের ছোপ ছোপ দাগ। ছড়ানো-ছিটানো খাবার।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর র্যাব-পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, দক্ষিণ ঘুমধুমের এই এলাকাটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তভুক্ত। এর পাশেই মিয়ানমার সীমান্ত। সেখানে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। কিছুক্ষণ পরপরই ভারী আগ্নেয়াস্ত্রের শব্দ। এতে পুরো সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় চলে যাচ্ছেন। দুজনের মৃত্যুর পর ওই বাড়ির আশপাশের পরিবারগুলো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরের ভেতরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
খয়ের বাড়ি গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘পীরগঞ্জের স্লুইসগেটের জলকপাট বন্ধ থাকায় পানি নামতে পারছে না। আমাদের ধান পুরো পানির নিচে চলে গেছে। দ্রুত গেট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’
১ ঘণ্টা আগে
হাবিবুর রহমান জানান, তার বড় ভাই মুহিবুর উচ্চশিক্ষার আশায় কয়েক বছর আগে রাশিয়ায় পাড়ি জমান। সেখানে আড়াই বছর পড়ালেখা করেন। এরপর দেশে এসে এক মাস থেকে আবার রাশিয়া চলে যান। সেখানে যাওয়ার কিছুদিন পর পরিবারের সদস্যদের জানান তিনি রাশিয়ার সেনাবাহিনীর রান্নার কাজ করেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী নগরের পাঁচটি মহল্লায় চার দশক ধরে বসবাস করা অন্তত ৭৫০ পরিবার হঠাৎ উচ্ছেদের মুখে পড়েছে। জমির মালিকানা দাবি করে ওয়ারিশদের উদ্যোগে গত রোববার অভিযান চালিয়ে ২৩টি ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উচ্ছেদ বন্ধ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে