
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে প্রবল বেগে বৃষ্টির সঙ্গে বাতাস বইছে। গতকাল রোববার রাত পৌনে ১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে সম্পূর্ণ বাগেরহাট জেলা।
শরণখোলার রায়েন্দা এলাকা থেকে আলী আকবর জানান, শরণখোলায় প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হচ্ছে। নদীর পানি বেড়েছে। আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দিনের থেকে রাতের জোয়ারে দুই থেকে তিন ফুটের বেশি পানি বেড়েছে বাগেরহাটের বিভিন্ন নদী খালে। বেড়িবাঁধ ও সড়ক উপচে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এই অবস্থায় আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে বাগেরহাটবাসীর।
এদিকে জেলার উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জন্য খোলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাগেরহাটের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নদীতীরবর্তী এলাকায় বসবাস করা জনসাধারণের জন্য জেলায় ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খোলা হয়। রোববার সকাল থেকে রেড ক্রিসেন্ট, সিপিপি, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে আনতে মাইকিং করে। দুপুরের পর থেকে নারী, পুরুষ ও শিশুরা আশ্রয়কেন্দ্রে আশা শুরু করে। রাত পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে ৭০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া ৪ হাজারের বেশি গৃহপালিত গরু-ছাগলও আশ্রয়কেন্দ্রে নিরাপদে রাখা হয়েছে।
যদিও আশ্রয়কেন্দ্রে আসা মানুষের সংখ্যা এর চেয়ে অনেক কম বলে জানা গেছে। সন্ধ্যার পর শরণখোলা ও মোংলা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, একেকটিতে আশ্রয় নিয়েছেন ১০-১৫ জন। তবে নদীতীরবর্তী এলাকায় কোনো কোনো আশ্রয়কেন্দ্রে এই সংখ্যা ৫০ থেকে ৬০ জন।
এদিকে রোববার বিকেল থেকে ঝড়ের প্রভাবে বিদ্যুৎ-বিচ্ছিন্ন প্রায় ৫ লাখ গ্রাহক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার সকালেই বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলার অধিকাংশ এলাকা। এর মধ্যে মোড়েলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামপাল উপজেলার প্রায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না সারা দিনই। তবে জেলা সদরের পৌর শহরে রোববার রাত সাড়ে ১০টায়ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সন্ধ্যা থেকে পুরোপুরি সরবরাহ বন্ধ রেখেছে। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সুশান্ত রায়।
পল্লী বিদ্যুতের সঙ্গে রাত ১১টার পরে জেলা শহরেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ওজোপাডিকো। এর ফলে পুরো বাগেরহাট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনসামগ্রী, বাজি, গরুসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা।
১ সেকেন্ড আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে থানা-পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
১ মিনিট আগে
সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। পৃথক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
১৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
২৩ মিনিট আগে