
বাগেরহাটে বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক মাওলানা বশির উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুর রহমান, মো. ইব্রাহীম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা বেলাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময়ে দাবি করেও বেতন-ভাতা মেলেনি। খেয়ে-না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

দাবিগুলো হচ্ছে—ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার আগে সব জনবলের পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বড়াতে হবে।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা।
১৭ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামীকে হত্যা করে লাশ টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে আসেন এক নারী। ক্যামেরার সামনে সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আটং বৃক্ষতলা সড়কের পাশ থেকে মাথাসহ মরদেহের একাংশ...
৪৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা দিয়ে দেন তাঁরা। একই সঙ্গে আগামীকাল (রোববার) প্রশাসনিক ভবনেও তালা...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মোহাম্মদ আরিফুল ইসলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন...
১ ঘণ্টা আগে