বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুলকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে রামপাল উপজেলার প্লানের বাজার মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামপাল থানা-পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জাহিদুর রহমান টুটুল প্লানের বাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রামপাল উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রামপাল উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুল বলেন, গতকাল সোমবার দলীয় কাজে মোংলা উপজেলায় গিয়েছিলাম। সন্ধ্যার পরে বাড়িতে আসি। কিছুক্ষণ পরে ভাগ্নেদের ফোন পেয়ে আবার বাড়ি থেকে বের হয়ে প্লানের বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিই। বাড়ি থেকে বের হয়ে ২০ গজ রাস্তায় হাঁটার পরেই নদীর পাশ থেকে চারজন মুখোশ পরা লোক আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। তাকিয়ে দেখি কালো মুখোশ পরা চারজন লোক, তিনজনের হাতে রামদা এবং একজনের হাতে বন্দুক। একজন বলছে, টান দে। মুহূর্তের মধ্যেই আমি দৌড়ে যাই এবং চিৎকার করি। আর মসজিদের সামনে থেকে দুজন লোক টর্চলাইট মারে। আমি দৌড়ে নিরাপদ স্থানে যাই, পরে আর তাদের পাওয়া যায়নি।
টুটুল আরও বলেন, আমি মনে করি, তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই। আমি মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। এই কারণেই হয়তো আমাকে হত্যা করতে চায় কেউ। তবে কে বা কারা তাঁকে হত্যার উদ্দেশ্যে এসেছিলেন, সে বিষয়ে জানাতে পারেননি এই বিএনপি নেতা।
এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান জাহিদুর রহমান টুটুল।
রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু বলেন, খবর শুনে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। জাহিদুর রহমান টুটুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর ওপর হামলার চেষ্টা নিন্দনীয়। তদন্তপূর্বক এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শেখ রাজীব আল রশিদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের আরও একটি দল ওই এলাকায় তদন্ত করবে। এ ছাড়া জাহিদুর রহমান টুটুল এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
৩ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
১৮ মিনিট আগে
পিরোজপুরের কাউখালীতে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি, ভুয়া পুলিশ আইডি কার্ড ও ভুয়া অস্ত্রের লাইসেন্সসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের...
৩১ মিনিট আগে
অবস্থান কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণ করা ভিডিও মুছে ফেলতে গণমাধ্যমকর্মীদের ওপর চাপ দেওয়ার অভিযোগও ওঠে।
৪০ মিনিট আগে