
কিশোরগঞ্জের ভৈরবে সেতুর নিচে ভাসমান লাশের গুজবে হাজারো উৎসুক মানুষের ভিড় জমে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে পানিতে ভাসতে থাকা দুটি বস্তা উদ্ধার করে। তবে বস্তা খুলে কোনো মরদেহ পাওয়া যায়নি; ছিল শুধু ময়লা-আবর্জনা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যে একটি বস্তা পানিতে ডুবে গেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (আড়াই ঘণ্টা) ডুবুরি দল বিলে অভিযান চালিয়ে বস্তা দুটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার তোফাজ্জল হোসেন ও ডুবুরি সেলিম জানান, বিলে থেকে বস্তা দুটি একে একে ওপরে তুলে আনা হয়। পরে সেগুলো তল্লাশি করে কোনো মরদেহ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বস্তাগুলোতে শুধু ময়লা-আবর্জনা ভর্তি ছিল।
ভৈরব থানার উপপরিদর্শক রাকিব বিন ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দলের আড়াই ঘণ্টার অভিযানে উদ্ধার করা দুটি বস্তায় কোনো মরদেহ পাওয়া যায়নি; শুধু ময়লা-আবর্জনা ছিল।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
২২ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
২৫ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
৩৪ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
১ ঘণ্টা আগে