
‘প্রভাবশালী মহলের অবৈধ ব্যবসা আর শিল্পকারখানার দূষণে ক্ষতিগ্রস্ত সুন্দরবন। বিষ প্রয়োগে মৎস্য ও নির্বিচারে বৃক্ষনিধন, পরিকল্পিত অগ্নিকাণ্ড, বন্যপ্রাণী হত্যা, প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সুন্দরবন। তাই বাংলাদেশের ফুসফুস বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।’
‘করব বন সংরক্ষণ, সুস্থ থাকব সারাক্ষণ’ স্লোগানে আজ মঙ্গলবার বেলা ১১টায় আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সুন্দরবনের ঢাংমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে বনজীবীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পশুর নদে কলকারখানার বর্জ্য ও জাহাজি বর্জ্য নিক্ষেপ, কয়লা এবং তেলবাহী জাহাজডুবির মধ্য দিয়েও সুন্দরবনের প্রাণবৈচিত্র্য হুমকিতে রয়েছে।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ। এ সময় বক্তব্য দেন বাপা নেতা ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা শেখ রাসেল, বাপা নেতা হাছিব সরদার, বনজীবী স্টিফেন হালদার, বনজীবী বেল্লাল বেপারী, বনজীবী সাথী আদিত্য, মধুসূদন মন্ডল, বনজীবী লিপি বেগম, বনজীবী কল্পনা সরদার, বনজীবী তরুন মন্ডল, বনজীবী লিপি বেগম, বনজীবী তপন মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সুন্দরবন ও সুন্দরবন সংলগ্ন নদ-নদী প্লাস্টিকে সয়লাব হয়ে গেছে। গবেষণায় সুন্দরবনের মাছে ক্ষতিকর মাইক্রো প্লাস্টিকের কণাও পাওয়া গেছে। গত ২০ বছরে ২৪ বার অগ্নিকাণ্ডে ৭১ একর বনভূমি পুড়ে গেছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এসব পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটায়।
সুন্দরবন রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি বন রক্ষায় দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো যদি দায়িত্ব পালনে সততা-নিষ্ঠা-দায়িত্বশীলতার পরিচয় না দেয় এবং তাঁরা প্রকৃতিপ্রেমিক না হয়, তাহলে অচিরেই সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। মানববন্ধনে বক্তারা সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে বনবিনাশী প্রকল্প বাতিল করে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
১৭ মিনিট আগে
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
৩৯ মিনিট আগে
কক্সবাজারের রামুর হিমছড়িতে কথিত আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
৪০ মিনিট আগে