
বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু বড় জাহাঙ্গীরের বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেঘা ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে সাগরে টিকতে না পেরে ওই জেলেরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিলেন। এ সময় বনদস্যুরা সেখানে অবস্থানরত জেলেদের ওপর হামলা চালিয়ে তাঁদের অপহরণ করে নিয়ে যায় বলে জানা গেছে।
অপহৃত জেলেরা হচ্ছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) ও উত্তর রাজাপুর গ্রামের রাকিব হাওলাদার (৪০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শ্যালারচরের কালামেঘা ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাত ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীরের বাহিনীর সশস্ত্র সদস্যরা জেলেদের ওপর হামলা চালান।
মিজানুর রহমান আরও জানান, অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে ও অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে পাঁচ জেলেকে অপহরণের বিষয়টি ও তাঁদের উদ্ধারে সহায়তার জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধার হাত-মুখ বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মেয়েকে চাপাতি ধরে জিম্মি করা হয়। ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পানছড়ি উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা দল।
১ ঘণ্টা আগে