
সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকা থেকে তাঁদের আটক করেন বন বিভাগের স্মার্ট টিম-১-এর সদস্যরা।
এ সময় ঘটনাস্থল থেকে বন বিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাঁটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কনটেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি কর্কশিট জব্দ করা হয়।
আটক শিকারিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার শগুনা গ্রামের তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কানা বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) ও মোংলা উপজেলার জয়মনি গ্রামের সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)। আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রোববার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। স্মার্ট টিমের টিমের সদস্যরা অভিযান চালিয়ে সাত শিকারিকে বিভিন্ন সরঞ্জামসহ আটক করেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসব এলেই একশ্রেণির অসাধু মানুষ হরিণ শিকারে নামে। এবারও তারা পরিকল্পিতভাবে এসেছিল। ধরা না পড়লে হয়তো বহু হরিণ মারা যেত। শিকারিদের ট্রলারে ‘বন বিভাগ’ লেখা ফ্ল্যাগ টানানো ছিল, যা অত্যন্ত অপরাধমূলক কাজ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোনো ধরনের ছাড় নয়। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৩ মিনিট আগে
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৪ মিনিট আগে