বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।
তাঁরা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক ও কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনী সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। পরে পেছন থেকে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমরা পুলিশকে হস্তান্তর করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন, তাঁরা আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। তাঁদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
১৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
ড. তসিকুল ইসলাম রাজা ছিলেন একজন প্রতিবাদী কবি, নিবেদিতপ্রাণ গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। আধুনিক বাংলা কবিতা, লোকসংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১ ঘণ্টা আগে