
পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। আজ সোমবার সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার ফাঁদ পেতে হরিণ শিকারের সময় একজনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় অপর দুই শিকারি পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা আজ (সোমবার) সকালে টহলের সময় কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুখপাড়া খাল এলাকার বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে অপেক্ষারত তিন শিকারিকে দেখতে পান।
শিকারিরা বনরক্ষীদের দেখতে পেয়ে বনের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে। বনরক্ষীরা শিকারিদের ধাওয়া দিয়ে আরিফুল ইসলাম দুলাল (৪০) নামের এক শিকারিকে আটক করতে সক্ষম হন।
আটক শিকারির বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামে বলে জানান বনরক্ষীরা। অপর দুই শিকারি বনের ভেতরে পালিয়ে যায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি হরিণ ধরা মালা ফাঁদ, ছুরি, করাতসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেন।
জানা যায়, পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে প্রায়ই হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করছেন। বর্তমানে সুন্দরবনের কচিখালী, সুখপাড়া, চান্দেশ্বরসহ আশপাশের এলাকা হরিণ শিকারের হটস্পট বলে বনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে ফাঁদসহ আটক হরিণশিকারির বিরুদ্ধে বন মামলা দায়ের করে তাঁকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার ২ নম্বর আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান আসাদকে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বলে সূত্রে জানা গেছে। হোসেনাবাদ বাজারের ফিলিপনগর সড়কে একটি কালো মোটরসাইকেলে তাঁর চলাচলের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
১৮ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক এস কে এম তোফায়েল হাসান। পরে তাঁকে কারাগারে প
১ ঘণ্টা আগে
বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।
১ ঘণ্টা আগে