Ajker Patrika

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে মোংলার কানাইনগর সার্বজনীন মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছেন। ধর্মীয় অনুষ্ঠানগুলো সাম্য, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে আসে। এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলার কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন—ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচিতে সুবিধাবঞ্চিত কেউ বাদ পড়বেন না।’

হতদরিদ্র নারীদের সহায়তার বিষয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, নারীদের সংসার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।

উপকূলীয় এলাকার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে বৃক্ষরোপণের বিকল্প নেই। সারা দেশে মানুষ গাছ লাগানোর চেষ্টা করছে। এ জনপদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত