
শনিবার বেলা ১১টা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কাড়াপাড়া ইউনিয়নের দেলভাসানি খালের পাড় গোমতি এলাকায় যান সরকারি কর্মকর্তা ও শ্রমিকেরা। উদ্দেশ্য দেলভাসানি খালের অবৈধ দখল উচ্ছেদ ও খাল উন্মুক্ত করা। কার্যক্রম শুরুর আগেই সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজীর নেতৃত্বে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের খাল উন্মুক্ত না করার জন্য অনুরোধ করেন।
এর কিছু পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ঘটনাস্থলে পৌঁছান। খালের অবৈধ দখল উচ্ছেদ না করার পক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন সেলিম কাজী। তিনি দাবি করেন, সরকারি খালে বাঁধ নির্মাণ করে ৫ লক্ষাধিক টাকার মাছ ছেড়েছেন। এখন খালটি উন্মুক্ত করে দিলে তাঁদের ক্ষতি হয়ে যাবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য ও জেলা প্রশাসককে বাঁধটি উন্মুক্ত করে খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখার অনুরোধ জানান। শেষ পর্যন্ত সংসদ সদস্য ও জেলা প্রশাসক খালের অবৈধ উচ্ছেদ না করে ১৫ দিনের সময় বেঁধে দেন।
স্থানীয়রা জানান, সরকারি খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। এই খালের পাড় দিয়ে গরু-ছাগলও যেতে দেয় না। সরকারি লোকজন খালটি উন্মুক্ত করতে আসায় উচ্ছ্বসিত ছিলেন তাঁরা। এমন দৃষ্টান্ত দখলদারদের উৎসাহিত করবে বলে জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দা মো. রুবেল বলেন, ‘সরকারি খাল দখল করে মাছ চাষকে অপরাধই মনে করেন না তাঁরা। জেলার বড় কর্মকর্তাদের সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলেন দখলদাররা।’
খাল দখলের বিষয়টি অস্বীকার করে সেলিম কাজী বলেন, ‘তিনি এই খাল দখল করেননি। আওয়ামী লীগ চলে যাওয়ার পর এক বছর ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির দলীয় লোকজন ভোগ দখল করছে।’
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর পর খালটি উন্মুক্ত করে দেব। কৌশলগত কারণে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি বিবেচনা করেছি।’
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘খাল দখল এবং অবৈধ দখলদার উচ্ছেদ সরকারের কর্মসূচির অংশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করে দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে খাল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে তাঁর মাছ তুলে নেবেন। তারপর খালটি উন্মুক্ত করে দেব।’

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ শনিবার ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
১১ মিনিট আগে
রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইকবাল হোসেন (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বনানী সাততলা বস্তির একটি বাসায় বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা...
২১ মিনিট আগে
শিক্ষামন্ত্রীর নির্দেশনা ও রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি উদ্যোগে নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে তাঁরা পরবর্তী পরীক্ষায় অংশ নেন। এই ঘটনায় এক অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে
২৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তিনি নোয়াখালী-লক্ষ্মীপুর রেললাইন প্রকল্প শিগগির অনুমোদন পাওয়ার আশাও ব্যক্ত করেন।
২৬ মিনিট আগে