
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে। আজ শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত একটি একাডেমিক ভবন উদ্বোধন করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাইমারিতে মিড ডে মিল চালু করেছে।
মন্ত্রী বলেন, হাইস্কুলে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। সাধারণ পড়ালেখার পাশাপাশি সরকারের কারিগরি শিক্ষায় অগ্রাধিকার থাকবে। এছাড়া উপবৃত্তির ব্যবস্থাও আছে।
পানিসম্পদ মন্ত্রী এ সময় আরও বলেন, নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি শিগগিরই অনুমোদন পাবে। রেললাইন চালু হলে চন্দ্রগঞ্জসহ লক্ষ্মীপুর জেলার মানুষ সরাসরি এর সুফল ভোগ করবেন।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ মিনিট আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
৬ মিনিট আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে