
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সুন্দরবনের ছোট সুমন বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডির প্রতিবেদন দাখিলের সময় ১৪ বার পেছাল।
৮ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণ করেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান জানাজার নামাজে ইমামতি করেন।
১৬ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় গাছপালা উপড়ে পড়েছে, বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং বহু বসতবাড়ির চাল উড়ে গেছে। পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রশাসন ও পল্লী বিদ্যুৎ বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিদ্যুৎ সংযোগ...
২৬ মিনিট আগে
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ তা দাখিল করতে পারেননি। এ জন্য আদালত নতুন তারিখ ধার্য করেন।
৪২ মিনিট আগে