
বাগেরহাটের মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। ইকরামুল খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা। মীর আলীর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।
আজ বুধবার দুপুর ১টায় মোংলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট মোংলার ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে ওই নারীকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের একটি গ্রামে নিয়ে যান ইকরামুল ও মীর আলী। পরে ইকরামুল তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের কেউ না থাকার সুযোগে তাঁরা রাতভর ওই নারীকে ধর্ষণ করেন। পরদিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারীকে হত্যা করা হয়।
ঘটনার ছয় দিন পর, ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে লাশের শরীরে থাকা গয়না, কাপড়চোপড় ও মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে দাকোপ থেকে ইকরামুল শেখ এবং মোংলা থেকে মীর আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ড ও এর আগে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
প্রেস ব্রিফিংয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন উপস্থিত ছিলেন।

রংপুরের মিঠাপুকুরে আক্তারুজ্জামান সুমন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে থানা-পুলিশ উপজেলার বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি কালভার্ট সংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করে হয়। মৃত লাল মিয়ার ছেলে আক্তারুজ্জামান সুমন মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
২ মিনিট আগে
ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনে এ আদেশ দেওয়া হয়।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।
৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে মুকিত (৫) নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকিত উপজেলার বালিজুড়া গ্রামের বাপ্পি মিয়ার ছেলে।
১২ মিনিট আগে