Ajker Patrika

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৯: ০১
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বেলা ১টার দিকে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা মোস্তফাসহ ৩ জনই নদীতে পড়ে যান।

অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও মোস্তফা ওপরে উঠতে পারেননি। নিহত মোস্তফা পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছেন। স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত