
বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান সরদার (২৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির বড় ভাই এনামুল কবির সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওসমান বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তিনি ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় কচুয়ার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমানসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছিলেন।
নিহত ব্যক্তির বড় ভাই এনামুল বলেন, ‘ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়ার লোকজন কই গেল বলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের খুঁজছিল। এ সময় আমার ভাইসহ কয়েকজনের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকেরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে খুলনায় পাঠান। আজ বেলা সাড়ে ১১টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘ওসমান সরদারের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু হয়েছে।’
সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।

আটক ব্যক্তিরা হলেন শহরের ওয়্যারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন ব্যাপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। এ ছাড়া রাতেই ওয়্যারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামের আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।
২৭ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
৩৪ মিনিট আগে
ফরিদপুরে একটি বাজারের নিয়ন্ত্রণকে ঘিরে স্থানীয় দুই-পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ, দুটি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া, অন্তত ১২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে...
৩৬ মিনিট আগে