গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় এলাকায় আবদুল সামাদ মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল সামাদ মিয়ার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবুদখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুল সালাম মিয়ার ছেলে।
আজ বিকেলে গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ি থানার কর্মকর্তা সাহেব গণি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা সাড়ে এগারটার দিকে রেললাইনের পাশে পড়ে থাকা ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে বিকেলে বায়োমেট্রিক পদ্ধতিতে তাঁর পরিচয় শনাক্ত হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই মরদেহের ছবি পোস্ট করেন স্থানীয়রা। পরে ওই যুবকের চাচাতো ভাই মরদেহ শনাক্ত করেন। নিহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে আবদুল সামাদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন।
সাহেব গণি আরও বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
২৮ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েক দিনে ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনজন পুরুষ ও বারান্দায় একজন নারী রোগী চিকিৎসা নিচ্ছেন...
১ ঘণ্টা আগে
দেনার টাকা পরিশোধ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে পটুয়াখালীর হোটেল মালিক আবদুল মান্নান প্যাদাকে মাদারীপুরের কালকিনির একটি বেদেপল্লি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী ডিবি। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টা আগে