
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। তবে ভোটারের চাপ না থাকায় ভোটকক্ষে এক প্রার্থীর এজেন্টকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার জেলার বালিয়াকান্দি উপজেলার নওপাড়া কেন্দ্রে বেলা ৩টায় একটি ভোটকক্ষে গিয়ে দেখা যায়, এক প্রার্থীর এজেন্ট নিচু বেঞ্চে বসে উঁচু বেঞ্চের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন। ভোট গ্রহণ চলাকালে এমন দৃশ্য উপস্থিত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, নওপাড়া কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৯৭ জন। প্রিসাইডিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, বেলা ৩টা পর্যন্ত এ কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে (গাইবান্ধা-১) আসনে ৩০ ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার ৩৩ হাজার ৯২৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৭ হাজার ৯৬০ ভোট পেয়েছেন।
৪ মিনিট আগে
বান্দরবান-৩০০ আসনে মোট ১৮৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬৩টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ৫১,৫২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
১১ মিনিট আগে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ ৫০টি কেন্দ্রে ৪৪ হাজার ৯০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মাহবুবের রহমান শামীম পেয়েছেন ২৫ হাজার ৩২৮ ভোট।
১৪ মিনিট আগে
নরসিংদী-২ (পলাশ) আসনে মোট ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী মঈন খান ২৫,০৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
১৬ মিনিট আগে