
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হঠাৎ সামনে চলে আসা একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা খেয়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে আহতাবস্থায় কুমিল্লা শহরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া (শ্মশানখোলা সেতু) এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে ব্রাহ্মণপাড়া সদরের দিকে ফিরছিলেন। পথে শ্মশানখোলা সেতুর ওপর হঠাৎ একটি ছাগল সামনে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের গতিনিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পাশের গার্ডরেলে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের বড় ভাই নজরুল ইসলাম বলেন, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নুরুলকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্মানো পাঁচ সন্তানকে দেখভাল করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছেন মা লামিয়া বেগম (২৩)। শিশুর পরিচর্যা করতে গিয়ে নিজের ঘুম-খাওয়ার ফুরসত মেলে না তাঁর।
৮ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. সবুজ (৪০) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আম কুড়াতে গেলে দুই শিশুকে পিটিয়ে আহত করেছেন আমগাছের মালিক। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দশমিনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
কুমিল্লার চান্দিনা উপজেলায় আগুনে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে