
পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্মানো পাঁচ সন্তানকে দেখভাল করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছেন মা লামিয়া বেগম (২৩)। শিশুর পরিচর্যা করতে গিয়ে নিজের ঘুম-খাওয়ার ফুরসত মেলে না তাঁর। শিশুদের বাবা সোহেল হাওলাদার ছোট মুদির দোকান চালান। সেই দোকানের সীমিত আয় দিয়ে পাঁচ শিশুর ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।
পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামে লামিয়ার বাপের বাড়ি। তাঁর স্বামী মো. সোহেল হাওলাদার একই উপজেলার সিংহেরাকাঠি গ্রামের বাসিন্দা। গত বছরের ৬ অক্টোবর বরিশালের একটি বেসরকারি হাসপাতালে লামিয়া বেগম তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন। বিরল এ ঘটনায় শুরুতে এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবারটিকে কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে। সংসারে সামান্য আয় দিয়ে পাঁচ শিশুকে বড় করে তুলতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। প্রয়োজনীয় সহায়তা পেলে পরিবারটি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা।
সন্তান জন্মের পর থেকেই লামিয়া বেগম বাবার বাড়িতে অবস্থান করছেন। ভোরের আগেই শুরু হয় পরিবারটির ব্যস্ততা। একসঙ্গে পাঁচ শিশুর গোসল, খাওয়ানো ও দেখভাল করতে গিয়ে হিমশিম খাচ্ছেন মা লামিয়াসহ অন্য স্বজনেরা। একজন ঘুমালে আরেকজন জেগে ওঠে—এভাবেই চলছে লামিয়ার দিন-রাতের নিরবচ্ছিন্ন সংগ্রাম।
লামিয়া বেগম বলেন, ‘সন্তানদের সুস্থ রাখতে গিয়ে ঘুম-খাওয়ার সময় বলতে কিছু নেই। সেই সঙ্গে টাকাপয়সার টানাটানির সংসার। সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ালে শিশুদের ভালোভাবে মানুষ করতে পারতাম। আল্লাহ আমাকে পাঁচ সন্তান দিয়েছেন। আমি শুধু চাই ওরা সুস্থ থাকুক।’
শিশুদের নানি বলেন, ‘নাতি-নাতনি পাওয়ার আনন্দ আছে, কিন্তু কষ্টও অনেক। সামান্য আয়ে কোনোভাবে চলছি। সরকার ও বিত্তবানদের সহযোগিতা দরকার।’
বাউফল উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হুমায়ন কবির বলেন, সমাজসেবা অধিদপ্তরের সরাসরি এমন কোনো সহায়তা কর্মসূচি না থাকলেও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের একটি তহবিল রয়েছে। আবেদন করলে সেখান থেকে পরিবারটিকে সহায়তা দেওয়ার সুযোগ আছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
৬ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
১৬ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩২ মিনিট আগে