Ajker Patrika

সড়কে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার

 নওগাঁ প্রতিনিধি
সড়কে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গ্রেপ্তার গোলাম মোস্তফা রাব্বি। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। সড়কে তাকে একা পেয়ে গোলাম মোস্তফা রাব্বি মোটরসাইকেল নিয়ে মেয়েটির গতিরোধ করেন এবং তার সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাৎক্ষণিক আসামি শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও উত্ত্যক্তকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ: বিবৃতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত