
ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় এক ব্যক্তির সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে তাঁর ৯ বছরের এক ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় নূর মুহাম্মদ খোকন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আন্দালিব সাদমান ওরফে রাফি (৯)। সে উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মুক্তাগাছা শহরের একটি রেসিডেনসিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে শিশুটির পরিবার মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরিবারের সন্দেহের ভিত্তিতে আজ শনিবার সকালে পাশের বাড়ির বাসিন্দা ও কলেজছাত্র নূর মুহাম্মদ খোকনকে আটক করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে খোকন জানান, তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। শিশুটির বাবা জহিরুল ইসলাম তাঁকে বিভিন্ন সময় জুয়া খেলতে বাধা দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়। বাবার প্রতি ক্ষোভ থেকেই শিশুটিকে প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়।
পরে শনিবার দুপুরে খোকনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাঁর বাড়ির সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দী অবস্থায় রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা জহিরুল ইসলাম বলেন, খোকনকে বিভিন্ন সময় জুয়া খেলায় নিষেধ করতেন। খোকন একজনের কাছে অনলাইন জুয়া খেলার এক লাখ টাকা পাওনা ছিলেন। তিনিসহ কয়েকজন মিলে কিছুদিন আগে সেই টাকা উদ্ধার করে দেন। খোকনের প্রতিশ্রুতি অনুযায়ী সেখান থেকে একটি অংশ তাঁরা নেন। এসব থেকে খোকন ক্ষুব্ধ হন। এই ক্ষোভের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিখোঁজের জিডির পর তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে খোকনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

নরসিংদী শহরের নাগরিয়াকান্দী এলাকায় আজ সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। মারা যাওয়া মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
২ মিনিট আগে
গত তিন সপ্তাহে মৌলভীবাজারে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৮ জনের শরীরে হাম ও রুবেলা পজিটিভ পাওয়া গেছে। মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি ৪২৪ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৬ জনের...
১০ মিনিট আগে
চট্টগ্রামে মুঠোফোনে আসা খুদে বার্তার লিংকে ক্লিক করতেই ব্যবহারকারীর ব্যাংক ও বিকাশ থেকে সাড়ে ৩ লাখ টাকা রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের ঘটনা ঘটেছে। মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকার চক্রের এভাবে টাকা আত্মসাতের ঘটনায় আজ সোমবার...
১৫ মিনিট আগে
রাজধানীর উত্তরখান এলাকায় অবস্থিত মিশনারিজ অব চ্যারিটিতে বর্তমানে ৫৬ জন দুস্থ ও মানসিকভাবে অসুস্থ রোগী আশ্রয় এবং চিকিৎসাসেবা নিচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা এসব রোগীর অনেকেরই মা-বাবা কিংবা স্থায়ী ঠিকানার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
১৮ মিনিট আগে